Wednesday , 15 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি

ডেস্ক নিউজ : ‘আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকায় জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার অংশ। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সদস্যরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
জেলা পরিষদের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত এ মাসব্যাপী কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, বিভিন্ন প্রজাতির চারা বিতরণ এবং গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ পিরোজপুর গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

পিরোজপুরে এতিমখানা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একাধিক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, পলাতক অভিযুক্ত শিক্ষক

দর্শকদের নতুন কিছু দিতে চান রায়হান রাফি

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী