Thursday , 14 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেজদাসকাঠী কলেজ গভর্নিং বডির সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, তেজদাসকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলী খানম ও সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তেজদাসকাঠী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলহাজ্ব আব্দুস সোবহান শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান গঠন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। একজন দানবীর ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি আজও মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ খুলনা-বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস, জিয়ারত করবেন খানজাহান আলী (রহ.)-এর মাজার

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ