Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

রিয়াদ মাহামুদ, কাউখালী :

পিরোজপুরের কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাসুম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা ও আমরাজুরি ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে প্রশাসনকে সবার সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। কোনো এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির আনাগোনা দেখা গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। পাশাপাশি অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। উপজেলার প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের বেলায় নিজস্ব ব্যবস্থাপনায় পাহারার ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি পরিলক্ষিত হলে তা গোপন না রেখে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানাতে হবে। বিশেষ করে রাতের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিজস্ব পাহারার ব্যবস্থা রাখতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কাউখালীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেই কোনো আয়োজন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা।

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন পিরোজপুরের জাহাঙ্গীর আলম দুলাল

‘জয় বাংলা’ ফেসবুক পোস্টের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

গোপালগঞ্জে ১,৫০০ বিজিবি-পুলিশ মোতায়েন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন :  ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত