Saturday , 25 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

ডেস্ক নিউজ: আজ ২৫ জুলাই। দিনটি এলেই ফিরে আসে এক বিভীষিকাময় স্মৃতি। পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সন্তান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক সহ-সাধারণ সম্পাদক, সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা (যিনি গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন) এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলামের কাছে দিনটি জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন।

সিরাজুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ২৫ জুলাই, পবিত্র রমজান মাসের ১৫তম দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। তিনি ওই মিছিলে অংশ নেন। তার দাবি, একপর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের হামলার মধ্যে তিনি গুলিবিদ্ধ হন।

তার ভাষ্য অনুযায়ী, গুলি তার পেটে লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, পাঁচ দিন লাইফ সাপোর্ট, আট দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং পাঁচটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসকরা তার জীবন রক্ষা করেন। চিকিৎসার অংশ হিসেবে শরীরের নাড়িভুঁড়ির একটি অংশ অপসারণ করতে হয়। বর্তমানে শরীরে ২৫০টিরও বেশি স্প্লিন্টার রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসা ও ওষুধের ওপর নির্ভরশীল।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর থেকে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা ভবিষ্যতে সন্তান ধারণের সক্ষমতা নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। একই ঘটনার মানসিক অভিঘাতে তার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতে ভুগছেন বলেও জানান।

সিরাজুল ইসলাম বলেন, সংকটময় সময়ে চিকিৎসক, সাংবাদিক, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহযোগিতায় তিনি নতুন জীবন ফিরে পান। তিনি দাবি করেন, তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও সার্বিক খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সিরাজুল ইসলাম জানান, তার বাবা ছিলেন পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরাজুল ইসলাম বলেন, “দলের জন্য যা করেছি, তা কোনো পদ-পদবির প্রত্যাশায় নয়; আদর্শের প্রতি দায়বদ্ধতা থেকেই করেছি। তারপরও যদি আমার ত্যাগ ও অবদানের কথা বিবেচনা করে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে কোনো দায়িত্ব দেন, তবে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা পালন করব।”

তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যারা জীবন, পরিবার, শিক্ষা ও ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে সংগঠনের পাশে ছিলেন, তাদের অনেকেই আজও যথাযথ মূল্যায়নের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করলে দল আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমাদের অনুরোধ, হাইব্রিড বা সুযোগসন্ধানীরা যেন প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের প্রাপ্য সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে।”

ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের বিশ্বাস, দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী একদিন ত্যাগী নেতাকর্মীদের এবং তাদের পরিবারের খোঁজ নেবেন। সবাইকে হয়তো বড় দায়িত্ব দেওয়া সম্ভব নয়, কিন্তু তাদের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা কিংবা অন্তত ডেকে কিছুটা মানসিক সান্ত্বনা দেওয়া, এটুকুই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এটি শুধু আমার নয়, দলের অসংখ্য ত্যাগী নেতাকর্মীর প্রত্যাশা।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতক জমিতে ধান চাষ, জামায়াত নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ মামলা চলমান থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা, জমি উদ্ধারের দাবি

প্রত্যন্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নাজিরপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভাণ্ডারিয়ায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন