Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

গৌরনদীতে জর্দা শামীমের অস্ত্রভান্ডারে অভিযান, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ৩

জনপথ ডেস্ক :
বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তল ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্দা শামীম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ সরিয়ে নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।
এসআরবি-৮-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী থানার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৮ জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষ উপলক্ষে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

যথাযথ শ্রদ্ধা ও স্মরণে পিরোজপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

কাউখালীতে ছাদে মিলল ৬৯ শটগানের কার্তুজ, ওয়াকিটকি-ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দমন-পীড়নের অভিযোগ