Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দুই দশকেও বদলায়নি পিরোজপুর বাস টার্মিনালের চিত্র : কাদা আর খানাখন্দে পিরোজপুর বাস টার্মিনাল, দুর্ভোগে ৩০ হাজার যাত্রী সংস্কারে প্রয়োজন ১৫ কোটি টাকা

মনিরুল ইসলাম চৌধুরী : বর্ষা এলেই হাঁটুপানি, কাদা আর খানাখন্দে একাকার হয়ে যায় পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। সামান্য বৃষ্টিতে কোথায় গর্ত আর কোথায় রাস্তা, তা বোঝার উপায় থাকে না। ভাঙাচোরা সড়ক পেরিয়ে বাসে উঠতে গিয়ে প্রতিদিন দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। শুধু বর্ষায় নয়, বছরের অধিকাংশ সময়ই ধুলাবালি, অব্যবস্থাপনা ও জায়গার সংকটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। অথচ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার যাতায়াতব্যবস্থার অন্যতম কেন্দ্র পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি আধুনিকায়নের অপেক্ষায় রয়েছে প্রায় দুই দশক ধরে।

পিরোজপুর শহরের বাইপাস সড়কের পাশে মাছিমপুর এলাকায় ২০০৬ সালে নির্মিত হয় টার্মিনালটি। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এখান থেকে প্রায় ১৪টি রুটে প্রতিদিন ৬ শতাধিক বাস ও মিনিবাস চলাচল করে। এসব যানবাহনে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বাড়লেও টার্মিনালের অবকাঠামো সেই পুরোনো অবস্থায় রয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টির পানি জমে সেগুলো ঢেকে যাওয়ায় ঝুঁকি আরও বাড়ে। যাত্রীদের কাদা-পানি মাড়িয়ে বাসের কাউন্টারে যেতে হয়। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বেশি। গর্তে পড়ে আহত হওয়ার আশঙ্কার পাশাপাশি বাস ও ছোট যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।
টার্মিনালের ধারণক্ষমতার তুলনায় যানবাহনের চাপ অনেক বেশি বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, ধারণক্ষমতার প্রায় ১০ গুণ বেশি বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় টার্মিনালের ভেতরে বাস রাখার পাশাপাশি বাইপাস সড়কের দুই পাশেও সারি করে বাস দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এতে টার্মিনালের ভেতরে বিশৃঙ্খলা বাড়ছে, পাশাপাশি সড়কে যানজট ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
দুর্ভোগে যাত্রী ও চালকেরা
রিকশাচালক জুয়েল বলেন, “যাত্রীরা বাসস্ট্যান্ডের ভেতরে কাউন্টার পর্যন্ত যেতে চান। কিন্তু রাস্তা ভাঙা থাকায় সেখানে যাওয়া যায় না। বৃষ্টি হলে টার্মিনাল পানিতে ডুবে থাকে। তখন খানাখন্দে পড়ে দুর্ঘটনার শিকার হতে হয়।”
স্থানীয় বাসচালক রুহুল আমিন বলেন, “টার্মিনালের ভেতরে বাস নিয়ে ঢুকলে গাড়ি গর্তে পড়ে। এতে টায়ার পাংচার হওয়া, পাতি ভাঙাসহ নানা সমস্যা হয়। কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিয়ে টার্মিনালটি সংস্কার করলে আমাদের সবার জন্য ভালো হতো। টার্মিনালের পরিবেশ ভালো হলে ভোগান্তিও কমবে।”
রাজিব ও দীপঙ্কর নামে দুই যাত্রী জানান, তাঁরা পিরোজপুর থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে নিয়মিত যাতায়াত করেন। টার্মিনালের বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থা ও বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। তাঁদের ভাষ্য, টার্মিনালের ভেতরের অবস্থা দেখে মনে হয়, যেন কেউ হাল চাষ করে রেখেছে। তাঁরা বাস চলাচলের জায়গা মূল সড়রের সমান উঁচু করে সংস্কার এবং টার্মিনাল ভবন আধুনিকায়নের দাবি জানান।
পিরোজপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব বলেন, “কয়েক মাস আগে এক যাত্রী কাউন্টারে হেঁটে আসার সময় গর্তে পড়ে তাঁর পা ভেঙে যায়। কিছুদিন আগে দুটি অটোরিকশা উল্টে পড়েছে। টার্মিনালটি ভালো থাকলে রিকশা বা অটোরিকশা ভেতর পর্যন্ত আসতে পারত। যাত্রীদের এই দুর্ভোগ আমরা আর দেখতে চাই না।”
অপর বাস কাউন্টার পরিচালক সেলিম বলেন, টার্মিনালটির বয়স প্রায় ২০ বছর হলেও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বর্তমানে বাস রাখার পর্যাপ্ত জায়গা নেই। সাধারণ যাত্রীরাও ঠিকমতো কাউন্টারে পৌঁছাতে পারেন না। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
১৫ কোটি টাকা প্রয়োজন সংস্কারে
পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আখতারুজ্জামান মাসুম বলেন, টার্মিনালের ভবনসহ বিভিন্ন স্থাপনা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংস্কারের জন্য পৌরসভাকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গাড়ি রাখার জায়গার সংকটসহ সার্বিক পরিস্থিতিতে মালিকেরা হতাশ। এই দুরবস্থার দ্রুত সমাধান প্রয়োজন।
পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালটি সংস্কার করতে প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। পৌরসভার নিজস্ব অর্থায়নে এত বড় উন্নয়ন বা সংস্কারকাজ করা সম্ভব নয়। সরকারি উদ্যোগে নতুন প্রকল্প গ্রহণ কিংবা প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে টার্মিনালটির সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
ফলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটির দুরবস্থা কাটাতে এখন প্রয়োজন কার্যকর পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন ও দ্রুত বাস্তবায়ন। যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামার ব্যবস্থা, পানি নিষ্কাশনের উপযোগী ড্রেনেজ, চলাচলের উপযোগী অভ্যন্তরীণ সড়ক এবং পর্যাপ্ত বাস রাখার জায়গা নিশ্চিত করা না গেলে ভোগান্তি কমার সম্ভাবনা নেই।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

“আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটরের পদ থেকে এস এম আল ইমরানের স্বেচ্ছায় পদত্যাগ।

“আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটরের পদ থেকে এস এম আল ইমরানের স্বেচ্ছায় পদত্যাগ।

উন্নত চিকিৎসার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, সবার কাছে চাইলেন দোয়া

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

বাঁচাও বাঁচাও চিৎকার, তবুও রক্ষা হয়নি শিশু ফাতেমার— খানজাহান আলী দীঘিতে কুমিরের মুখে ৭ বছরের শিশু

লকেট দেখে পরিচয়, ১১ দিন পর গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দাফন স্কুলশিক্ষিকা মুক্তার