জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল নগরীর সদর রোডের টাউন হলে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনা করেন। পরে তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকসুর সাবেক এজিএস, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, ডাকসুর সাবেক ভিপি ইমাম জাফর শিকদার, সাবেক জিএস আলী আজগর ফকির ও আক্তারুজ্জামান শামীম।
এ ছাড়া সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, আনোয়ারুল হক তারিন, আলাউদ্দিন আহমেদ, মাসুদ হাসান মামুন, মামুন রেজা খান, জিএম আতায়ে রাব্বি, আনম সাইফুল ইসলাম আজিম, মাহমুদ বিল্লাহ, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, নাহিদ ইসলাম, মিজানুর রহমান পলাশ, অ্যাডভোকেট মাসুদ, অ্যাডভোকেট তসলিম, মুশফিকুল হাসান মাসুম, মো. হাবিবুল্লাহ, হুমায়ুন কবির, তৌফিক আল ইমরান ও নাভিদ খান তুষারসহ বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
















