Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

মোঃ হাবিবুর রহমান : বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুর জেলার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাতে দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা করেছে জাকের পার্টি।
রোববার (১৫ নভেম্বর) পিরোজপুর জেলা সদরে জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফে অংশগ্রহণের জন্য পিরোজপুরের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যাশায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনার জন্য সবাইকে বিশ্ব ওরশ শরীফে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জামান মৃধা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি ফরহাদ আহম্মেদ, কৃষক ফ্রন্টের সভাপতি মো. সেলিম, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি সুমন শেখ এবং মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা পরিচালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এ সময় পিরোজপুর সদর উপজেলার সব ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ- ​পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

শূন্য সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি-জোটের প্রার্থী পিরোজপুরের কৃতী সন্তান এলিজা জামান

পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি