Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট জ্বালানি তেল মজুত রয়েছে এবং জেলা প্রশাসন সর্বদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, জেলায় বর্তমানে মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ০৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রবিবার পর্যন্ত জেলায় মোট জ্বালানি তেলের মজুত ছিল ডিজেল ১ লাখ ১৭ হাজার ১২০ লিটার, পেট্রোল ৫ হাজার ২০৮ লিটার ও অকটেন ১২ হাজার ২২১ লিটার।

আরও জানানো হয়, বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর ড. মো. হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’