Thursday , 13 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

প্রত্যন্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলা ইউনিট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সম্পাদক এস এম সাইদুল ইসলাম কিসমত।
ক্যাম্পে রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্যরা দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রেড ক্রিসেন্টের যুব সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নাছির-সম্পাদক নাঈম

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল, শৃঙ্খলা জোরদারের নির্দেশ আইজিপির