Thursday , 11 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

ডেস্ক নিউজ : “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থার মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে নিষ্পত্তি করা সম্ভব, ফলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় আদালত প্রক্রিয়ায় ভোগান্তি পোহাতে হয় না।
ক্যাম্পেইনে বক্তব্য রাখেন শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা আকন, বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম হাওলাদার, শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন, নামাজপুর সখিনা হামিদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক। সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রাম আদালতের পিরোজপুর সদর উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন।
বক্তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি, সময় ও অর্থের সাশ্রয় এবং সামাজিক স্থিতিশীলতা আরও জোরদার হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

এমপি সুলতানা জেসমিন জুইয়ের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শ্রীরামকাঠী-ভরতাকাঠী ফেরি

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

নতুন ফিচার আনছে জেমিনি

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা