Saturday , 26 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ মানুষের শপথ, মশারি-কয়েল বিতরণ

জনপথ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথ করানোর পাশাপাশি তাঁদের মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে একটি করে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মঠবাড়িয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
তাঁরা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা

যুবদলের সাবেক নেতার কমিশন দাবিতে বন্ধ দোলা পরিবহনের কাউন্টার, বিএনপি আহ্বায়কের হস্তক্ষেপে ফের চালু

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ