Saturday , 4 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

ডেস্ক নিউজ: চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।

শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় পিরোজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পিরোজপুর প্রেস ক্লাব, পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই বলেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। তিনি বলেন, তার কোনো ভুল-ত্রুটি হলে সাংবাদিকরা যেন নির্ভয়ে গঠনমূলক সমালোচনা করেন। তবে গণমাধ্যমের স্বাধীনতার নামে অপ-সাংবাদিকতা না হয়, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জেলার গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এই নারী সংসদ সদস্য।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্নের মুখে, রোপণের পর নেই সংরক্ষণের উদ্যোগ

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পিরোজপুরে পদযাত্রা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি না করার নির্দেশ

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, শোক র‌্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ