Thursday , 9 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

ডেস্ক নিউজ : জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ, পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুত দেশ

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

রূপসায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জেলার বিভিন্ন স্থানে লাগানো হবে বনজ-ফলজ গাছ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন মাসুদ সাঈদীর

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ