Friday , 26 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ডেস্ক নিউজ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও পিরোজপুরের কৃতী সন্তান অধ্যাপক ডা. রফিকুল কবিরের পিরোজপুর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
শুক্রবার (২৬ জুন) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব  এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, অধ্যাপক ডা. রফিকুল কবিরের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে নতুন গতি দেবে। বিশেষ করে দুর্যোগ প্রস্তুতি, জরুরি সেবা এবং মানবিক সহায়তা কার্যক্রমে তাঁর দিকনির্দেশনা সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য তানজিদ হাসান শাওন। এতে রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভা শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর; কারাগারে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা