Wednesday , 15 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

ডেস্ক নিউজ : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিম হাওলাদারকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র‍্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আজিম হাওলাদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। তিনি ইসলাম (ইসমাইল) হাওলাদারের ছেলে।
র‍্যাব জানায়, ভান্ডারিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (মামলা নং-১০, তারিখ: ১৭ মে ২০০৮) বিচার শেষে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজিম হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া থানায় কার্যকর ছিল।
র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামি অত্যন্ত কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নকল পণ্যের গোডাউন সিলগালা, মালিককে জরিমানা

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুত দেশ

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত