Sunday , 2 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

ডেস্ক নিউজ : সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সঠিক ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। সরকারি বরাদ্দ ও অনুমোদিত নকশা অনুযায়ী খাল পুনঃখননের কাজ শতভাগ সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর করতে খালের পাড়ে নির্মাণ করা হয়েছে একটি ইট-সলিং সড়ক। সব কাজ শেষ হওয়ার পরও প্রকল্পের অব্যয়িত ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় ভাণ্ডারিয়া উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং চরখালি-কাটাখাল পুনঃখননের প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রকল্পে মোট ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
ইউএনও মো. হাসিবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের সময় গুণগত মান, নির্ধারিত নকশা ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়। ফলে কাজের মান অক্ষুণ্ন রেখেই ব্যয় সাশ্রয় সম্ভব হয়। প্রকল্পের সব কাজ সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত অর্থের মধ্যে ১৪ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। পরে সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়।
এতেই শেষ নয়। খাল পুনঃখননের পর স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে খালের পাশ দিয়ে একটি ইট-সলিং সড়ক নির্মাণ করা হয়। এতে এলাকাবাসীর চলাচল সহজ হওয়ার পাশাপাশি খালটির সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতাও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রকল্পে বরাদ্দের অর্থ সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা খুবই বিরল। একই সঙ্গে জনগণের প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত অবকাঠামো নির্মাণের উদ্যোগ ইউএনওর দায়িত্বশীলতা ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে।
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এই উদ্যোগ ভাণ্ডারিয়ায় সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, শোক র‌্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট