ডেস্ক নিউজ : পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান ও অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। একই নির্বাচনে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন পিরোজপুরের আরেক কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত সচিব মো. আবুয়াল হোসেন।
দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত নাজিমুল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পিরোজপুরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সভাপতি মো. আবুয়াল হোসেনের অভিজ্ঞ নেতৃত্ব এবং সাধারণ সম্পাদক নাজিমুল হকের কর্মদক্ষতার সমন্বয়ে পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশন সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানিয়েছেন।















