Tuesday , 22 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পর্যটন, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিন গুরুত্বপূর্ণ সভা

জনপথ ডেস্ক : পিরোজপুরে পর্যটন উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন ও তদারকি নিয়ে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সেপ্টেম্বর মাসের জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এরপর অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলার দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও আন্তঃদপ্তরীয় সমন্বয় এবং দুর্যোগকালীন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা সংক্রান্ত জেলা ব্যবস্থাপনা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়ন, উপকারভোগীদের সেবা প্রদান, বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সভাগুলোতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। জেলার পর্যটন উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সংশ্লিষ্ট সব দপ্তরকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির মাধ্যমে পিরোজপুর জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’