Thursday , 6 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

ডেস্ক নিউজ : সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় দূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ আহ্বান জানান।
জার্মান কো-অপারেশন (GIZ), হেলভেটাস বাংলাদেশ ও রূপান্তরের যৌথ উদ্যোগে “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans Mangrove Forests and their Zones of Influence in Bangladesh” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি-২০২১ বাস্তবায়ন, ৩আর (Reduce, Reuse, Recycle) কৌশলের প্রসার, জেলা পর্যায়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ, পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বন বিভাগের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই এবং যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক।
সভার শুরুতে রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশীষ ভট্টাচার্য প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। পরে প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া যুব উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করেন। রিসাইকেল জার-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস-২০২১’ এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় এর বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শাহরিয়ার মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় ভান্ডারিয়া, নেছারাবাদ ও মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সুন্দরবন দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। একে দূষণমুক্ত রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সরকার, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি উৎস পর্যায় থেকেই বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। শেষে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক গোলাম রব্বানীর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: উন্নয়নে গণমাধ্যম-প্রশাসন একসঙ্গে কাজ করার আহ্বান

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন, পিরোজপুরে সংবাদ সম্মেলন করলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে ফলজ-বনজ চারা বিতরণ