Friday , 2 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মো. নজরুল ইসলাম (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নেছারাবাদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
“আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটরের পদ থেকে এস এম আল ইমরানের স্বেচ্ছায় পদত্যাগ।

“আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটরের পদ থেকে এস এম আল ইমরানের স্বেচ্ছায় পদত্যাগ।

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পিরোজপুরে ভারানি খাল পরিষ্কারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের দুধ চুরি কাণ্ডে ছাত্রদল নেতা নাদিমকে বহিষ্কার করলো পিরোজপুর জেলা ছাত্রদল

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

গোপালগঞ্জে বিজিবির কঠোর অবস্থান, আকাশে ড্রোন মাটিতে সাঁজোয়া যান

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।