Friday , 7 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ৩ বছর ধরে অর্ধনির্মিত সাইক্লোন সেন্টার পরিদর্শনে কাজী রওনাকুল ইসলাম টিপু, দ্রুত কাজ শেষের আশ্বাস

ডেস্ক নিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের দীর্ঘদিন ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকা ভবন পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তিনি নির্মাণাধীন প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কাউখালী উপজেলা প্রকৌশলী জানান, ২০২১ সালের মার্চ মাসে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার অর্ধেক কাজ সম্পন্ন করে প্রকল্পটি ফেলে চলে যান। এ পর্যন্ত তিনি প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বিল উত্তোলন করেছেন। ফলে গত তিন বছর ধরে ভবনটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে।
পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “প্রকল্পটির কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার চলে যাওয়ায় এলাকাবাসী কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা সরেজমিনে এসে বিষয়টি পর্যালোচনা করেছি। অতি দ্রুত অবশিষ্ট নির্মাণকাজ শুরু করে প্রকল্পটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো. মোস্তফা রায়হান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ

মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা