Friday , 4 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

জনপথ ডেস্ক : বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দার পিরোজপুরের কাউখালী থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ থানা পরিদর্শন করেন।
কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দারকে অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় থানায় সেবা নিতে আসা জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ডিআইজি থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, আদালতের পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত