Friday , 14 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে দোয়া-মোনাজাতে আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

জনপথ ডেস্ক : জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও বরেণ্য ইসলামী বক্তা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জুমার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীরা তাঁর কবর জিয়ারত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সেজো ছেলে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ পরিবারের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য, স্বজন ও দেশবাসীর শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাঁর মেজো ছেলে শামীম সাঈদী।
উল্লেখ্য, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার পারিবারিকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নাজিরপুরে আধা ঘণ্টার ব্যবধানে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

নাজিরপুরে অবৈধ দখল ঠেকাতে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে, জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা

মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে পিরোজপুরে সামাজিক ঐক্যের আহ্বান

পিরোজপুরে পুরাতন কাপুড়িয়াপট্রিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও শিশু রামিশা হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!