Tuesday , 30 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

ডেস্ক নিউজ : ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে খেলা উপভোগের সুযোগ আরও সহজ করতে পিরোজপুর সদর থানা ও পিরোজপুর সরকারি মহিলা কলেজকে দুটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঙ্গলবার (৩০ জুন) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে টেলিভিশন দুটি তুলে দেওয়া হয়। এ সময় পিরোজপুর সদর থানার প্রতিনিধি, সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিভিশন হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ফিফা বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের মিলনমেলা। সবাই যেন একসঙ্গে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সেই চিন্তা থেকেই সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।”
টেলিভিশন পাওয়ায় পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজের প্রতিনিধিরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোরেলগঞ্জে ৫ কমিউনিটি ক্লিনিকে সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিতরণ

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

মঠবাড়িয়ায় মাছ চুরির প্রতিবাদ করলে কিশোরকে পিটিয়ে জখম ; থানায় মামলা