Wednesday , 19 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

জনপথ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালিটি বের হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
আলোচনা সভার প্রধান বক্তা এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের যেকোনো কর্মসূচিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা।

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

ডেঙ্গুতে পিরোজপুরের রেকর্ড, হাসপাতালে রোগীর ঠাঁই মেঝেতে