Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

আনুষ্ঠানিকতা পালনের সময় হাজিদের শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ এক ইহরাম বা বিশেষায়িত পোশাক নিয়ে এসেছে সৌদি আরব। প্যাটেন্ট করা অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ইহরাম। ২০২৫ সালের জুন মাস থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন।

বিশ্বের প্রথম এই কুলিং ইহরাম ত্বকের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এতে রয়েছে ইউপিএফ ৫০+ রোদ সুরক্ষা এবং দ্রুত শুকানোর (র‌্যাপিড-ড্রাই) প্রযুক্তি। সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ‘দ্য কুলেস্ট ইহরাম’ নামে এই বৈপ্লবিক প্রযুক্তিনির্ভর পোশাক উন্মোচন করেছে। ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ‘ল্যান্ডর’ (খধহফড়ৎ) এবং কুলিং ফেব্রিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘বিআরআর’-এর যৌথ উদ্যোগে তৈরি এই উদ্ভাবনী পোশাকটি ইসলামি তীর্থযাত্রার পোশাকে প্রথম বড় কোনো প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রযুক্তি ও কার্যকারিতা বিশেষজ্ঞরা জানান, এই ইহরামে প্যাটেন্ট করা বিশেষ কুলিং মিনারেল, অ্যাক্টিভ উইকিং এবং দ্রুত শুকানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি ব্যক্তিগত শীতল অনুভূতি তৈরি করে, যা পরিবেশভেদে ব্যবহারকারীর ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে। নারী ও পুরুষ, উভয় হজযাত্রীর জন্য ইহরামের শরিয়াহসম্মত সকল নিয়ম মেনেই এটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে ইউপিএফ ৫০+ সূর্যরশ্মি সুরক্ষা ব্যবস্থা, যা তীব্র রোদ থেকে হাজিদের ত্বককে রক্ষা করবে।

আগামী বছরের জুন মাসে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জন্য এই ইহরাম সহজলভ্য হবে। এর বিতরণ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

পিরোজপুরে শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই হবে পরিবারের সম্পদ

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের সংবাদপত্রে যুক্ত হচ্ছে নতুন নাম, ‘আজকের উদয়ন বার্তা’ আজ বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত