জনপথ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি ও সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, সহিংসতা, অগ্নিসংযোগ, দুর্ঘটনা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এসআরবি-৮, বরিশাল কর্তৃক প্রচারিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তথ্য ও অবস্থান দ্রুত জানাতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, নিজে নিরাপদ থাকা, অন্যকে নিরাপদ রাখা এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব।
যোগাযোগের নম্বর:
- বরিশাল সদর: ০১৭৭৭৭১০৮০৩
- পিরোজপুর ও ঝালকাঠি: ০১৭৭৭৭১০৮৫৫
- পটুয়াখালী ও বরগুনা: ০১৭৭৭৭৭১০৮১১
- মাদারীপুর ও শরীয়তপুর: ০১৭৭৭৭১০৮৩৩
- ভোলা: ০১৭৭৭৭১০৮৫৭
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পূজা উৎযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

















