Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

প্রয়াত কৃষক দল নেতা মিজানের পরিবারের পাশে জেলা যুবদল, ১ লাখ টাকা অনুদান দিলেন সদস্য সচিব মাসুদ

জিয়াউল হক : পিরোজপুর জেলা কৃষক দলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমানের কবর জিয়ারত করেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এ সময় প্রয়াত নেতার অসমাপ্ত ঘর নির্মাণ, ছোট ছেলের লেখাপড়া ও ভরণপোষণ এবং তাঁর স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জেলা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত মিজানের গ্রামের বাড়িতে যান এমদাদুল হক মাসুদ। সেখানে পৌঁছে প্রথমে নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় এমদাদুল হক মাসুদ বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন আমাদের প্রয়াত সহযোদ্ধা মিজান। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। আমরা পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে তাঁর অসমাপ্ত ঘরটি নির্মাণে সাধ্যমতো সহযোগিতা করব। পাশাপাশি তাঁর ছোট ছেলের লেখাপড়া ও ভরণপোষণ এবং স্ত্রীর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতেও আমরা সব সময় এই পরিবারের পাশে থাকব।”
তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীরা যেন সব সময় যথাযথ মূল্যায়ন পান, সেটি নিশ্চিত হওয়া উচিত। এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সালমান জাকির, তানজিদ হাসান, মনিরুল ইসলাম মামুন, মাসুদ খান, আজাদ খানসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

পরিবেশ সুরক্ষায় পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র বৃক্ষরোপণ কর্মসূচি

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা

নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, নেতার বাড়িতে হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

ঐতিহাসিক ভোটে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কাউখালীতে নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, যানবাহন পারাপার বন্ধ

পিরোজপুরে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি উদ্ধারের দাবিতে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ক্যান্সারে আক্রান্ত মিজান শেখের চিকিৎসায় সহায়তার আকুতি অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান