Monday , 28 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ক্যান্সারে আক্রান্ত মিজান শেখের চিকিৎসায় সহায়তার আকুতি অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান

জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।
মিজান শেখের পরিবার জানিয়েছে, দীর্ঘমেয়াদি ক্যান্সারের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হলেও তার নিজের কিংবা পরিবারের সেই ব্যয় বহনের মতো আর্থিক সামর্থ্য নেই। ফলে হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।
অসুস্থ মিজান শেখ চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষের প্রতি তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
রাজনীতির পরিচয়ের বাইরে মিজান শেখ পিরোজপুরের মানুষের কাছে একজন সদাহাস্যোজ্জ্বল, সদালাপী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের পরিচিত এই মানুষটি আজ নিজেই অসহায় অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছেন।
মিজান শেখ বলেন, “আমি আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে চাই। পরিবারের সবাইকে নিয়ে স্বাভাবিক ও হাসিখুশি জীবনযাপন করতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষ যদি পাশে দাঁড়ান, তাহলে আমার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।”
তার স্বজনরা জানান, মিজানের চিকিৎসা অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।
চিকিৎসা সহায়তা পাঠানোর মাধ্যম:
নাম: সুইটি আক্তার
রূপালী ব্যাংক, পিরোজপুর শাখা
হিসাব নম্বর: ৩২৭৭০১০০১৭৮৭৮
বিকাশ: ০১৭৭০০৪৯২১৫
মিজান শেখের পরিবারের প্রত্যাশা—মানুষ মানুষের পাশে দাঁড়ালে কঠিন এই সময়েও চিকিৎসার মাধ্যমে নতুন জীবনের পথে ফিরতে পারবেন তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ভাণ্ডারিয়ায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

নেছারাবাদে পেটে টিউমার নিয়ে মৃত্যুঝুঁকিতে ২৩ মাসের শিশু, চিকিৎসার জন্য অসহায় মায়ের আকুতি

পিরোজপুর সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, পূর্ণ ইউনিফর্ম বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি

পিরোজপুরে পানির ওপর ভাসমান বেডে ১০ কোটি টাকার চারা, বদলাচ্ছে হাজারো মানুষের জীবন নারীদের শ্রমে সচল কৃষি অর্থনীতি, মিলেছে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি