Thursday , 30 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ : ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, জেলা উপদেষ্টা মুহাম্মাদ আলাউদ্দিন শেখ ও মাওলানা মুহা. সুলায়মান মিয়া, ওলামা-মাশায়েখ ও আইমা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুহা. রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহাম্মাদ আব্দুল মান্নান এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ আল আমিন বলেন, অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশ স্বাধীন রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। তিনি ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একাধিক চুরি মামলার আসামি পেশাদার চোর গ্রেপ্তার

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর