Sunday , 16 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, অবমুক্ত হলো মাছের পোনা

জনপথ ডেস্ক : ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর।
ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্যচাষি ও জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের সচেতনতা অত্যন্ত জরুরি। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

নতুন ফিচার আনছে জেমিনি

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২