Tuesday , 15 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে ছাদে মিলল ৬৯ শটগানের কার্তুজ, ওয়াকিটকি-ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও একটি ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু ওই এলাকার মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী, এসআই মহিউদ্দিন, এএসআই হাসানসহ পুলিশের একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুটি দেশীয় তৈরি বিশাল লোহার ছুরি এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। দুটি ওয়াকিটকির মধ্যে একটি Motorola ব্র্যান্ডের এবং অপরটি VX-821-67-5 মডেলের। উদ্ধার হওয়া খেলনা পিস্তলটির গায়ে ‘PIETRO BERETTA, US, 9mm M9-P, MOD.22FS, CAL9’ লেখা রয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার শাওনের কাছে উদ্ধার হওয়া কার্তুজগুলোর কোনো অস্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
এ ঘটনায় গ্রেপ্তার শাওন ইসলাম অপুর বিরুদ্ধে কাউখালী থানায় এজাহার দায়ের ও মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ- ​পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন, পিরোজপুরে সংবাদ সম্মেলন করলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

পিরোজপুরের কদমতলায় দিনেদুপুরে বাসায় ঢুকে ৩ লাখ ৩৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন চুরির অভিযোগ

পিরোজপুরে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের ২০ মাসের কারাদণ্ড

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত