Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

জনপথ ডেস্ক :

দেশের খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণ অবকাঠামোর উন্নয়ন, সরকারি স্থাপনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই অধিদপ্তরের মধ্যে অবকাঠামোগত উন্নয়নকাজে সমন্বয়, নির্মাণের গুণগত মান নিশ্চিতকরণ এবং খাদ্য সংরক্ষণসংশ্লিষ্ট স্থাপনাগুলোর স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়াতে সহযোগিতার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শুধু খাদ্য উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়; উৎপাদিত খাদ্য যথাযথভাবে সংরক্ষণ, গুদামজাতকরণ ও সরবরাহের সক্ষমতাও বাড়াতে হবে। এ জন্য আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী খাদ্য সংরক্ষণ অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান স্থাপনাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি।
তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখা এবং প্রান্তিক কৃষকদের স্বার্থ ও সুযোগ-সুবিধা সুরক্ষিত রাখতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও সরবরাহ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি স্থাপনা নির্মাণে গুণগত মান, স্থায়িত্ব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন। পরিকল্পিত নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ অবকাঠামোকে আরও কার্যকর করা সম্ভব। এতে দেশের খাদ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে এবং খাদ্যনিরাপত্তা সুদৃঢ় করতে সহায়তা করবে।
তিনি আশা প্রকাশ করেন, খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি খাদ্য সংরক্ষণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন খান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

মাতৃহারা পিরোজপুর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার, মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শোক

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

নিরাপত্তা না দিলে চিকিৎসাসেবা বন্ধের হুশিয়ারি : খুলনায় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার