Wednesday , 18 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জিয়ানগরে শিকল বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে বৃদ্ধকে গ্রাম ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

মনিরুল ইসলাম চৌধুরী :
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মারধর, কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ। অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেন তিনি। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়। একই সঙ্গে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে তাঁকে গ্রামে ঘোরানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তাঁর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

স্বাস্থ্যগত কারণে আমিরের দায়িত্ব ছাড়লেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জামায়াতে নতুন নেতৃত্বের অপেক্ষা

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি