Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভান্ডারিয়ায় গভীর রাতে দুটি বাসে আগুন,বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত

মোঃ নাজমুল হোসেন, ভান্ডারিয়া :

পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে থামানো দুইটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ‘লিসা’ এবং ‘বাহক’ নামে বাস দুটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ সিয়াম (২৫)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর উজিরপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা ‘বাহক’ নামের বরিশাল মালিক সমিতির গাড়ি (বরিশাল মেট্রো ব ১১০১৩২) এবং ঝালকাঠি সমিতির ”লিসা নামের একটি গাড়িতে (খুলনা মেট্রো ব ১১০০৫১) কে বা কারা অগ্নি সংযোগ করে। পরে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে তোলে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় এখানের বাস স্ট্যান্ডের আশাপাশে অনেক বাস থাকে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় গতকাল রাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে আশেপাশের সকল বাসগুলো ভান্ডারিয়া কালেমা চত্বরে নিয়ে আসা হয়। তারপরেও কালেমা চত্বরে দুটি বাসে আগুন দেয়। তবে ভান্ডারিয়া থানা পুলিশের টহলরত পুলিশ থাকাই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জগলুল হাসান জানান, গতকাল গভীর রাতে ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে থাকা দুটি বাসে দুর্বত্তরা আগুন দিয়েছে। আগুনে এক হেলপারের নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কাহারা আগুন দিতে পারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে দুটি পৃথক মামলা গ্রহন করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

ফ্যাসিস্ট সরকারের অপকর্মের কারণেই ব্যাংকে টাকা নেই’— পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক