Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে ডাকাতির প্রস্তুতি, ঝালকাঠিতে পালিয়েও শেষ রক্ষা হলো না ডাকাত সরদারসহ ৮ জনের!

জনপথ ডেস্ক :
পিরোজপুরের নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পালিয়ে ঝালকাঠিতে গিয়ে আটক হয়েছেন আটজন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামে বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তারা পালিয়ে ঝালকাঠির দিকে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।
এসআরবি-৮-এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ও পাঁচটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৫-৬ জনের একটি সশস্ত্র দল পরিবারের সদস্যদের জিম্মি করে। বাধা দেওয়ায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইটসহ প্রায় ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় ১৮ নভেম্বর নলছিটি থানায় পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা করা হয়। এসআরবি-৮ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ওই ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে। তবে বাকি ছয়জনের সঙ্গে নলছিটির ডাকাতির সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, আসবেন দেশ-বিদেশের লাখো ভক্ত

রবীন্দ্রনাথের দেয়ালচিত্র বিকৃতিতে ক্ষুব্ধ কেসিসি প্রশাসক, পুনরায় আঁকার উদ্যোগ

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা