Wednesday , 23 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

জনপথ ডেস্ক : পিরোজপুর শহরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি-কালীবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই আব্দুর রহমান, পলাশ বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এ সময় সোহেল ফকিরকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. মাহাবুব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল ফকিরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নির্মূলে অপরাধীদের  বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাঁচাও বাঁচাও চিৎকার, তবুও রক্ষা হয়নি শিশু ফাতেমার— খানজাহান আলী দীঘিতে কুমিরের মুখে ৭ বছরের শিশু

কাউখালীর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, ইউএনওকে প্রশাসক নিয়োগ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

প্রয়াত কৃষক দল নেতা মিজানের পরিবারের পাশে জেলা যুবদল, ১ লাখ টাকা অনুদান দিলেন সদস্য সচিব মাসুদ

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

গেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ