Tuesday , 19 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে নির্মল ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে মোবাইল-স্বর্ণালংকার

ডেস্ক নিউজ: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নির্মল হালদার বাড়ি থেকে বের হয়ে কুড়িয়ানা বাজারে যান। রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি নির্মল হালদারের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, নির্মল হালদার সবসময় গলায় সোনার দুটি লকেট পরতেন এবং সঙ্গে নগদ টাকা রাখতেন। তবে মরদেহ উদ্ধারের সময় সেসব কিছুই পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, “নির্মল ওঝা প্রতিদিনের মতো সোমবার বিকেলেও বাজারে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

ট্রলারডুবিতে স্ত্রী-মেয়েকে হারানো শংকরের পাশে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা, ব্যবসা ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

ভাণ্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে বরিশাল থেকে পিরোজপুরে ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র, কমবে ভোগান্তি