Tuesday , 27 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভাণ্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ নাজমুল হোসেন, ভান্ডারিয়া : পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্টেট মো.গোলাম রব্বানী ভাণ্ডারিয়া উপজেলার সরকারি কর্মকর্তা,গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধিজনের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর) ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হালদার এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ভাণ্ডারিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ইভটিজিং সহ যেকোনো ধরনের অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম গতিশীল করা ও সেবার মান নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে সুশীল সমাজ, স্থানীয় প্রতিনিধি ও সুধীজনদের সহযোগীতাসহ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
তিনি সরকারি সকল দপ্তরে জনসাধারণের সেবার মান বৃদ্ধিতে সকল কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।

সভায় ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইব্রাহিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম ,ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের,প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:বদিউজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা মতিউর রহমান ,সমাজ সেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক মনির হোসেন আকন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ), পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, সাংবাদিক এইচ এম জুয়েল উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সরকারি দপ্তরের দায়িত্ব প্রাপ্তরা তাদের সমস্যা, মাদক ও ইভটিজিং সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে পিরোজপুর জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

পিরোজপুর জেলা হাসপাতালে বেডের ওপর হটাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৮ বছরের শিশু

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

লকেট দেখে পরিচয়, ১১ দিন পর গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দাফন স্কুলশিক্ষিকা মুক্তার

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

ইন্দুরকানী থানার এসআই ইসমাইলসহ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি কারাগারে