Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ মঙ্গলবার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে খাদ্য মূল্যের ওপর বিরূপ প্রভাব পড়বে না। তারপরও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকারের  অনেক সামাজিক কর্মসূচি আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাক সেল করা হয়। এ ছাড়াও ফ্যামিলি কার্ড আছে, সেটিও আস্তে আস্তে বিস্তার হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বাড়ার ফলে মূল্যস্ফীতি ঘটলেও সেটার অভিঘাত প্রান্তিক জনগোষ্ঠী যেন অনুভব না করে, সেজন্য প্রয়োজনে যথাযথ হস্তক্ষেপ করতে পিছপা হবে না সরকার। মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তদারকি জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রয়োজন হলে তদারকি আরও বাড়ানো হবে।

তিনি জানান, জ্বালানির মূল্য বৃদ্ধি করতে সরকার বাধ্য হয়েছে। অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে এ সমন্বয় প্রয়োজন ছিল।

‘বাংলাদেশের অর্থনীতি বেশি বিকশিত নয়। জল্পনার কারণে অনেক সময় ইনফ্লেশন হয়। তখন কোনো একটি পণ্য কেনার জন্য অস্থির হয়ে যায়। জল্পনার জন্য ক্রয় আচরণ যেন প্রভাবিত না হয় সেদিকে সচেতন থাকতে হবে’-উল্লেখ করেন তিনি।

আমদানি পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম আছে, খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। খোলা সয়াবিন নির্ধারিত মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়টি সরকার নজরে রেখেছে এবং যথাযথ পদক্ষেপ নেবে।

‘জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না ঘটে এবং বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে পরিচালিত না হয়, সেদিকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বাজার স্থিতিশীল রাখতে সরকারও তার দায়িত্ব পালন করবে’-যোগ করেন বাণিজ্য মন্ত্রী।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২