জনপথ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা শাখার আমির মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।
চন্ডিপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি শাহজামান, ইন্দুরকানী উপজেলা সভাপতি মামুন হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইন্দুরকানী থানা সভাপতি কে এম রাহাতুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবনের বিভিন্ন দিক ও ইসলামের প্রচার-প্রসারে তাঁর ভূমিকা তুলে ধরেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচি পালন করে তাঁর অনুসারীরা।














