Sunday , 24 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

ডেস্ক নিউজ: অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-কে আইনি নোটিশ পাঠিয়েছেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও মাসুদ সাঈদী। নোটিশে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানি, ব্যবসায়িক ক্ষতি এবং মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে বলা হয়, “আইন এটি অনুমোদন করে না এবং আপনারা সুষ্ঠু সাংবাদিকতার সব সীমা অতিক্রম করেছেন।”
এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে নোটিশে উল্লেখ করা হয়, “এটি প্রতীয়মান হয় যে, আপনারা উভয়েই আমাদের মক্কেলদের মানহানি করার এবং তাদের সুনাম ও ব্যবসার ক্ষতি করার অভিন্ন উদ্দেশ্যে কাজ করেছেন, যা দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারার অধীনে ফৌজদারি অপরাধ।”
নোটিশে আরও বলা হয়, এসব ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত সংবাদ প্রকাশ ও ভিডিওর কারণে এক হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানসিক বেদনা ও ভোগান্তির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এশিয়া পোস্টের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে ৭ দিনের আলটিমেটাম দিয়ে আইনজীবী নোটিশে বলেন, “অবিলম্বে মানহানিকর সংবাদ প্রতিবেদন ও ভিডিও সরিয়ে নিতে হবে এবং ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা প্রকাশ না করলে এশিয়া পোস্টের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ সংক্রান্ত সকল ব্যয় ও দায়ভার তাদের বহন করতে হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মাসুদ সাঈদী।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্নের মুখে, রোপণের পর নেই সংরক্ষণের উদ্যোগ

মোবাইলের ছবিই খুলে দিল অস্ত্রের গোপন রহস্য, পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে শটগান উদ্ধার: আটক ১

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

নাজিরপুরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখলমুক্ত, জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ