Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রোগী

এস এম সামছুর রহমান, বাগেরহাট :

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিলকিস আক্তার নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের খার এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বিলকিস আক্তার বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। নিহতের পরিবারে জানায়, ডেঙ্গু সনাক্ত হওয়ার পর তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৮৯৭ জন। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১৩০ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ক্ষেত্রে জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে আনোয়ার হোসেন (নাজির) পাঞ্জেগানা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

মোরেলগঞ্জে ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই,  চরম ভোগান্তিতে ছয় গ্রামের মানুষ

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ