Monday , 7 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুমিয়ান ও কচুয়াকাঠি এলাকার বাসিন্দা ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাউখালী উপজেলার কুমিয়ান গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে মো. রমজান সরদার (৩৮) এবং কচুয়াকাঠি গ্রামের মো. রুস্তম সরদারের ছেলে মো. রাসেল সরদার (২৬)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই আতিক, এসআই পলাশ ও এসআই সৌরভের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব বলেন,  “এসপি স্যারের নির্দেশে মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

পিরোজপুরে ইসলামি আন্দোলনের জেলা শুরা অধিবেশন, পুনর্গঠিত কমিটিতে ইয়াহইয়া সভাপতি ও মনিরুল সম্পাদক

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ