Tuesday , 2 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডেস্ক নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালী এলাকার বাসিন্দা মো. নবী হোসেন তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবী হোসেন। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করে হয়রানি করে আসছেন। তাদের সঙ্গে কারও বিরোধ সৃষ্টি হলে মামলা, ভয়ভীতি ও বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
নবী হোসেন বলেন, সম্প্রতি এলাকায় মাছ চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তিনি সেই ভিডিও শেয়ার করেন। এছাড়া স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করার পর তাকে সন্দেহভাজন হিসেবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দায়ের কিংবা বিভিন্নভাবে হয়রানি করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে নবী হোসেন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার পরিবারকে হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য জানা যায়নি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্নের মুখে, রোপণের পর নেই সংরক্ষণের উদ্যোগ

পরিবেশ সুরক্ষায় পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র বৃক্ষরোপণ কর্মসূচি

নজরুল বর্ষের উদ্বোধন, পিরোজপুরে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা