Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

জনপথ ডেস্ক :
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকারকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান এনপিবি নিউজের (NPB News) প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক জনপথ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. খেলাফত হোসেন খুসরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক খালিদ আবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বাবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, সাংবাদিক সোহরাব হোসেন জুয়েল ও মো. মহিববুল্লাহ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. মারুফুল ইসলাম।
‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা। এ সময় তাঁরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা হাসপাতালে বেডের ওপর হটাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৮ বছরের শিশু

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরে র‌্যালি ও মতবিনিময়

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার নিয়ে মতবিনিময়, সমন্বিতভাবে কাজ করবে পিরোজপুর জেলা পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুরে মহাসড়কে ট্রাক উল্টে চালক আটকা, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল