Thursday , 4 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ : সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ইমামরা সমাজের নৈতিক ও ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। সামাজিক অবক্ষয় রোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম এবং জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী।
বক্তারা ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইমামদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. তরিকুল ইসলাম।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র