Thursday , 3 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

জনপথ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বলেশ্বর নদী ও শহীদ মিনারের রিজার্ভ পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকালে নেতৃবৃন্দ বলেন, নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মতো কর্মসূচি একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, অন্যদিকে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণ ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় জলাশয় ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। ভবিষ্যতেও পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় জলাশয় ও নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

‘সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

পিরোজপুর সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, পূর্ণ ইউনিফর্ম বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি