Thursday , 11 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: পিরোজপুর প্রতিনিধি: মা ইলিশ ও জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত রাখতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাছরিন জাহান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, কোস্ট গার্ড, নৌ পুলিশ, থানা পুলিশ এবং জেলার বিভিন্ন উপজেলার মৎস্যজীবীরা অংশ নেন।
সেমিনারে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের গুরুত্ব, অভয়াশ্রম রক্ষা, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ রাখা এবং ইলিশ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইলিশ দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সম্পদ সংরক্ষণে জেলে, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা জানান, মাছ ধরা নিষিদ্ধ সময়কালে ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় নগদ অর্থ সহায়তা, খাদ্য সহায়তা, সেলাই মেশিন ও বখনা বাছুর বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এসব উদ্যোগ জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করার পাশাপাশি অবরোধকালে মাছ আহরণ থেকে বিরত রাখতে কার্যকর ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুর রহমান মামুন বলেন, “ইলিশ সংরক্ষণ শুধু সরকারি দায়িত্ব নয়, এটি জাতীয় দায়িত্ব। মা ইলিশ ও জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলে পরিবারগুলো দীর্ঘমেয়াদে উপকৃত হবে।”
সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা ইলিশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ উন্নয়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

যথাযথ শ্রদ্ধা ও স্মরণে পিরোজপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

প্রত্যন্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা